২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুলের তৃতীয় শিকার দিলশান

এশিয়া কাপের লিগ পর্বের ষষ্ঠ ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৫ ওভারে ৩ উইকেটে ৪৮ রান করেছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের লিগ পর্বের ষষ্ঠ ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৫ ওভারে ৩ উইকেটে ৪৮ রান করেছে শ্রীলঙ্কা। এক প্রান্তে চামারা কাপুগেদারা ৭ ও অন্য প্রান্তে লাহিরু থিরিমান্নে ১১ রানে ব্যাট করছেন। সাজঘরে ফিরে গেছেন তিলকারতেœ দিলশান (১৯), কুমার সাঙ্গাকারা (৬) ও মাহেলা জয়াবর্ধনে (৫)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে খেলতে হলে চার বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারাতেই হবে স্বাগতিকদের। বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে একটি। কাঁধে চোট পাওয়া পেসার শফিউল ইসলামের বদলে খেলছেন আরেক পেসার নাজমুল হোসেন। অন্য দিকে শ্রীলঙ্কা দলে এসেছে দুটি পরিবর্তন। দীনেশ চান্দিমাল ও প্রসন্ন সিক্কুগে খেলছেন না তাদের বদলে দলে এসেছেন চামারা কাপুগেদারা ও মধুশঙ্কা সেনানায়েকে। দুই ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট ৪। প্রথম দুই ম্যাচে হেরে শ্রীলঙ্কা এখনো পয়েন্টের ঘরে শূন্য। শ্রীলঙ্কাকে হারালে ভারতের সমান ৮ পয়েন্ট হবে বাংলাদেশের। তবে ‘হেড টু হেড’ অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে জয়ের সুবাদে বিশ্ব চ্যাম্পিয়নদের পেছনে ফেলে বাংলাদেশই চলে যাবে ফাইনালে। ৩ ম্যাচে দুই জয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারতের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান খেলায় বোনাস পয়েন্টসহ পাকিস্তানের সংগ্রহ ৯ পয়েন্ট। প্রথম দল হিসেবে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫১৩ ঘ.