২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার মুক্ত যুবরাজ

যুবরাজ সিংয়ের তৃতীয় ও শেষ পর্যায়ের কেমোথেরাপি নেয়া শেষ হয়েছে। এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে পারেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুবরাজ সিংয়ের তৃতীয় ও শেষ পর্যায়ের কেমোথেরাপি নেয়া শেষ হয়েছে। এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে পারেন তিনি। রোববার এক টুইটার বার্তায় যুবরাজ জানান, “তৃতীয় পর্যায়ের কেমো নেয়া শেষ হয়েছে। হাসপাতাল থেকে ফিরেছি এবং আমি মুক্ত। পুরনো যুবরাজকে ফিরে পাওয়ার পথ চলা শুরু হয়েছে। বাড়ি ফেরার অপেক্ষা আর করতে পারছি না।” দুই ফুসফুসের মাঝখানে টিউমার হওয়ায় যুক্তরাষ্ট্রের বোস্টন হাসপাতালে ফেব্র“য়ারি থেকে চিকিৎসাধীন ছিলেন ভারতের বিশ্বকাপ জয়ের এই নায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৩ ঘ.