২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শফিউলের এশিয়া কাপ শেষ

ভারতের বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পাওয়া বাংলাদেশের পেসার শফিউল ইসলামের এশিয়া কাপ শেষ হয়ে গেছে। তার বদলে দলে ডাক পেয়েছে ডানহাতি পেসার আবুল হোসেন রাজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 12:38 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পাওয়া বাংলাদেশের পেসার শফিউল ইসলামের এশিয়া কাপ শেষ হয়ে গেছে। তার বদলে দলে ডাক পেয়েছে ডানহাতি পেসার আবুল হোসেন রাজু। শফিউলের চোট সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্ক্যানের প্রাথমিক রিপোর্ট দেখে মনে হচ্ছে কমপেক্ষ তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে শফিউল ইসলামকে।” “সপ্তাহ খানেক পর ব্যথা কমে গেলে, আবারো তার চোটের পরিস্থিতি পরীক্ষা করা হবে,” যোগ করেন তিনি। নিজের চোট সম্পর্কে শফিউল বলেন, “আপাতত হাতের ব্যয়াম করছি। ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে এটা নিশ্চিত। ডা. দেবাশীষ ও বিভব সিং তেমনটাই বলেছেন।” শুক্রবার ভারতের ইনিংসের ২৭তম ওভারের প্রথম বলে ডিপ স্কয়ার লেগে টেন্ডুলকারের চার ফেরাতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠে ছাড়েন শফিউল। পরে এক্স-রে রিপোর্ট দেখে বাংলাদেশের ফিজিও বিভব সিং জানিয়েছিলেন, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি শফিউলের। জাতীয় দলের আরেক পেসার রুবেল হোসেনও ডান কাঁধের চোটের কারণে গত ডিসেম্বর থেকে মাঠের বাইরে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯২৯ ঘ.