২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে শততম শতকে টেন্ডুলকার

ইতিহাস গড়তে এক বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হলো ‘ক্রিকেটের বিষ্ময়বালক’কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতিহাস গড়তে এক বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হলো ‘ক্রিকেটের বিষ্ময়বালক’কে। দীর্ঘ ৩৬৯ দিনের প্রতীক্ষা শেষে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শতরানের শতকে পৌঁছেছেন শচীন টেন্ডুলকার। এশিয়া কাপের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১১৪ রান করেন তিনি। তার ১৪৭ বলের ইনিংসটি ১২টি চার ও একটি ছক্কায় সাজানো। ম্যাচ শেষে টেন্ডুলকার বলেন, বিশাল এক বোঝা নেমে গেছে তার ওপর থেকে। যদিও ১০০ সেঞ্চুরির এই লক্ষ্য তার নিজের নয়, মিডিয়াই বেঁধে দিয়েছিল বলে উল্লে¬খ করেছেন ‘লিটল মাস্টার’। এই অর্জনের প্রতিক্রিয়ায় টেন্ডুলকার বলেন, “একটা কঠিন সময় গেছে। মৌসুমের শুরুটা ভালোভাবেই হয়েছিল। কিন্তু ভাগ্য সহায় ছিলো না।” “আমি এই মাইলফলক নিয়ে ভাবিনি। মিডিয়াই এটা শুরু করেছে। যেখানেই আমি গেছি, রেস্তোরাঁয়, হোটেলে- সবাই শুধু একশতম সেঞ্চুরি নিয়ে কথা বলেছে। অথচ কেউই আমার ৯৯টি শতক নিয়ে কথা বলেনি,” যোগ করেন তিনি। শততম সেঞ্চুরির পর বড় একটা বোঝা নেমে যাওয়ার কথা স্বীকার করলেও টেন্ডুলকার মনে করিয়ে দিয়েছেন যে আরো একটি বিষয়ের জন্য তাকে দীর্ঘ ২২ বছর অপেক্ষা করতে হয়েছিল; সেটা ছিল বিশ্বকাপ জয়। শতরানে পৌঁছাতে টেন্ডুলকারের ১৩৮ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কা। ৬৩ বলে অর্ধশতকে পৌঁছানোর সময় ৭টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। শফিউল ইসলামের করা ম্যাচের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে চার হাঁকিয়ে রানের খাতা খোলেন ‘লিটল মাস্টার’ টেন্ডুলকার। প্রথম থেকেই চড়াও ছিলেন তিনি। প্রথম চারটি স্কোরিং শট থেকে তুলে নেন চার চারে ষোল রান। অর্ধশতক থেকে শতকে পৌঁছাতে ৭৫টি বল খেলেন টেন্ডুলকার। রান নেয়ার ক্ষেত্রে এ সময় ভীষণ সতর্ক ছিলেন তিনি। মূলত এক-দুইয়ের ওপর খেললেও তিনটি চারও আদায় করে নেন তিনি। টেন্ডুলকারের কাছ থেকে ৩৪তম ওভারটি মেডেন নেয়া মাশরাফি বিন মর্তুজাই শেষ পর্যন্ত ফেরান টেন্ডুলকারকে। উইকেট েেক সরে গিয়ে জায়গা করে নিয়ে খেলতে চেয়েছিলেন টেন্ডুলকার। কিন্তু বলের গতি ঠিক মতো বুঝতে না পেরে মুশফিকুর রহিমের কাছে সহজ ক্যাচ দিয়ে সাজঘরের প ধরেন তিনি। বাংলাদেশের ১২টি ওয়ানডে খেলে এই প্রথম শতক পেলেন টেন্ডুলকার। এর আগে ২০০৪ সালের জুলাইয়ে কলম্বোয় করা অপরাজিত ৮২ রানই ছিল তার সেরা। এই শতকের সুবাদে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ওয়ানডে শতক পাওয়ার রেকর্ডও হয়ে গেল তার। ২০১১ সালের বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৮৫ রানের ইনিংস খেলার পর ওয়ানডেতে অর্ধশতকেই পৌঁছাতে পারছিলেন না টেন্ডুলকার। শেষ ৫ ইনিংসে (৩, ২২, ১৪, ৩৯, ৬) চলি¬শের কোঠায়ও পৌঁছাতে পারেননি এই ৩৮ বছর বয়সী এই ‘লিটল মাস্টার’। টেস্টে অবশ্য এর মধ্যে পঞ্চাশোর্ধ ৬টি ইনিংস (৫৬, ৯১, ৭৬, ৯৪, ৭৩, ৮০) খেলেছেন তিনি। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে শতক পাননি কেবল ৯ রানের জন্য। আর মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে পুড়তে হয় ৬ রানের আফসোসে। ১২ মার্চ দেশের মাটিতে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়ে ৯৯তম শতকে পৌঁছান শচীন। ওয়ানডেতে ৪৯টি শতকের অধিকারী এই ভারতীয় ক্রিকেটারের টেস্ট শতকের সংখ্যা ৫১টি। এর আগে ১৯৯০ সালে ওল্ড ট্র্যাফোডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট প্রথম আন্তর্জাতিক শতকে পৌঁছান টেন্ডুলকার। আর প্রথম ওয়ানডে শতক আসে তারও চার বছর পরে ১৯৯৪ সালে কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে। একদিনের ক্রিকেটে তার পেছনেই রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার শতক ৩০টি। আর টেস্ট ক্রিকেটে শতক হাঁকানোর দিক দিয়ে শচীনের পরেই আছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তার ঝুলিতে রয়েছে ৪২টি শতক। ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর গুঞ্জাওয়ালায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেন টেন্ডুলকার। এর আগে সে বছরই ১৫ নভেম্বর একই দলের বিপক্ষে করাচিতে টেস্ট অভিষেক হয় তার। ৪৬২টি একদিনের ম্যাচে ৪৯ শতকসহ ৪৪.৮১ গড়ে করেন ১৮৩৭৪ রান। সর্বোচ্চ অপরাজিত ২০০। আর ৪৪.৪০ গড়ে নেন ১৫৪ উইকেট। ৫ উইকেট নেন ২ বার। সেরা ৫/৩২। ১৮৮ টেস্টে ৫১ শতকসহ ৫৫.৪৪ গড়ে করেছেন ১৫৪৭০ রান। সর্বোচ্চ অপরাজিত ২৪৮। আর ৫৪.৩৩ গড়ে নিয়েছেন ৪৫ উইকেট। সেরা ৩/১৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১৭৩৫ ঘ.