২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যামিল্টন টেস্টে বোলারদের রাজত্ব

হ্যামিল্টনে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি কেটেছে বোলারদের আধিপত্যে। বৃহস্পতিবার প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়ে গেছে ১৮৫ রানে। জবাবে দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২৭ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হ্যামিল্টনে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি কেটেছে বোলারদের আধিপত্যে। বৃহস্পতিবার প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়ে গেছে ১৮৫ রানে। জবাবে দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২৭ রান। সেডন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ভারনন ফিল্যান্ডার ও ডেল স্টেইনের তোপে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক রস টেলর ছাড়া নিউজিল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান সুবিধা করে উঠতে পারেনি। ১৩৩ বলে ৬১ রান করেন ম্যাককালাম। ৯৩ বল খেলা টেলরের ব্যাট থেকে আসে ৪৪ রান। ৭০ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার ফিল্যান্ডার। ৪৯ রানে স্টেইনের শিকার ৩টি। শেষ বিকেলে ব্যাট করতে নামা অতিথিদের জবাবও অবশ্য ভালো হচ্ছে না। দ্রুত ২ উইকেট তুলে নিয়ে ক্রিস মার্টিন অস্বস্তিতে ফেলে দিয়েছেন প্রতিপক্ষকে। প্রথম টেস্টের মতো এই টেস্টেও হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে প্রায় দেড় ঘন্টা খেলা হতে পারেনি প্রথম দিনে। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৮৫ (নিকোল ২, গাপটিল ২২, ম্যাককালাম ৬১, টেলর ৪৪, উইলিয়ামসন ০, ভেট্টরি ০, ভন ২১, ব্রেসওয়েল ০, গিলেস্পি ২৭, আর্নেল ৩, মার্টিন ০*; ফিল্যান্ডার ৪/৭০, স্টেইন ৩/৪৯, তাহির ২/১২, মরকেল ১/৪২) দক্ষিণ আফ্রিকা: ২৭/২ (স্মিথ ১৩, পিটারসেন ৮*, স্টেইন ৪, আমলা ২*; মার্টিন ২/১৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮২২ঘ.