২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের প্রতি আগ্রহী নর্দাম্পটনশায়ার

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে গত দুই মৌসুম ওরস্টারশায়ারের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এবার তাকে দলে টানতে আগ্রহী নর্দাম্পটনশায়ার। ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টির জন্য নর্দাম্পটনশায়ার বিদেশী খেলোয়াড়দের যে সংক্ষিপ্ত তালিকা করেছে, তাতে সাকিবের নামও আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে গত দুই মৌসুম ওরস্টারশায়ারের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এবার তাকে দলে টানতে আগ্রহী নর্দাম্পটনশায়ার। ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টির জন্য নর্দাম্পটনশায়ার বিদেশী খেলোয়াড়দের যে সংক্ষিপ্ত তালিকা করেছে, তাতে সাকিবের নামও আছে। গত দুই মৌসুম ওরস্টারশায়ারের হয়ে এই প্রতিযোগিতায় খেলেছিলেন আইসিসির টেস্ট ও ওয়ানডে দুটোরই অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব । ২০১০ সালে মাত্র ৯ ম্যাচে ৪২ উইকেট নেন তিনি। গত বছর ১২টি ম্যাচ খেলে তার শিকার সংখ্যা ছিলো ১৯টি। সাকিবকে নেয়া প্রসঙ্গে নর্দাম্পটনশায়ারের ক্রিকেট পরিচালক ডেভিড চ্যাপেল বলেন, “আমরা যে তিন/চার জন বিদেশী খেলোয়াড়ের কথা ভাবছি তার মধ্যে সাকিবও আছেন। তবে তার আসার ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮২২ঘ.