২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে স্কুল ক্রিকেট

বুধবার থেকে দেশের ৬টি অঞ্চলে শুরু হচ্ছে স্ট্যান্ডার্র্ড চার্টার্ড স্কুল ক্রিকেট ২০১২। এই প্রতিযোগিতায় ৫৩৮ স্কুলের ১২ হাজার ২৪০ জন ক্রিকেটার অংশ নেবে। খেলা হবে ১ হাজার ৮৭টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার থেকে দেশের ৬টি অঞ্চলে শুরু হচ্ছে স্ট্যান্ডার্র্ড চার্টার্ড স্কুল ক্রিকেট ২০১২। এই প্রতিযোগিতায় ৫৩৮ স্কুলের ১২ হাজার ২৪০ জন ক্রিকেটার অংশ নেবে। খেলা হবে ১ হাজার ৮৭টি। ২০০৪ সাল থেকে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে স্ট্যান্ডার্র্ড চার্টার্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আরো তিন বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে তারা। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল, বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, বিসিবির ক্রীড়া উন্নয়ন কমিটির সদস্য জালাল আহমেদ চৌধুরী ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী। সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, “এবারের প্রতিযোগিতায় শিরোপাজয়ী দলকে উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হবে। আর এবার থেকে স্কুল ক্রিকেটে অংশ নেয়া প্রত্যেক খেলোয়াড়কে একটি করে রেজিস্ট্রেশন নম্বর দেয়া হবে। তারা যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করতেই কাজটি করবে বিসিবি।” বিটপী দাশ চৌধুরী জানান, স্কুল পর্যায় থেকে উঠে আসা ক্রিকেটারদের দীর্ঘমেয়াদী ও ভালো প্রশিক্ষণের জন্য তারা একটি অ্যাকাডেমি তৈরি করার প্রস্তাব বিসিবিকে দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৮ঘ.