ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১১ সালের বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল ম্যাচের ব্যাপারে নিয়ে তদন্ত করা হচ্ছে, দ্য সানডে টাইমসের এমন দাবি নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হারুন লরগাত বলেন, “২০১১ সালের বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ নিয়ে আইসিসি তদন্ত করেছে দ্য সানডে টাইমসের এমন প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক।”
“ঐ ম্যাচের ব্যাপারে তদন্ত করার কোনো কারণ বা সন্দেহ করার মত কোনো প্রমাণ আইসিসির নেই,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে সফল একটি আসরের সেমিফাইনালের ব্যাপারে এ ধরনের দাবি শুধুমাত্র সন্দেহই জাগাবে, যা খুবই দুঃখজনক।”
বিষয়টি দুর্নীতি দমন ও নিরপত্তা ইউনিটের এখতিয়ারে বলে এ ব্যাপারে আইসিসি পরবর্তীতে কোনো মন্তব্য করবে না বলে বিবৃতিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০৭ ঘ.
bdnews24