ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় নয় মাস পর জাতীয় দলে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটির জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে ব্রাভোর নামও আছে।
গত জুনে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ব্রাভো। ব্রাভো ছাড়াও প্রায় দুই বছর পর দলে ফিরেছেন ফাস্ট বোলার টিনো বেস্ট।
তবে চোটের কারণে বাদ পড়েছেন রবি রামপল, লেন্ডল সিমন্স ও অ্যাড্রিয়ান বারাথ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডে ছাড়াও দুটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ১৬ মার্চ কিংসটাউনে প্রথম ওয়ানডে।
ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), দীনেশ রামদিন, টিনো বেস্ট, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, সুনীল নারায়ণ, কাইরন পোলার্ড, কাইরন পাওয়েল, কেমার রোচ, আন্দ্রে রাসেল ও মারলন স্যামুয়েলস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২০ঘ.
bdnews24