২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার সিবি সিরিজের দ্বিতীয় ফাইনাল

মঙ্গলবার অ্যাডিলেডে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ব্রিসবেনে প্রথম ফাইনাল ১৫ রানে জয় পাওয়ায় এই ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার অ্যাডিলেডে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ব্রিসবেনে প্রথম ফাইনাল ১৫ রানে জয় পাওয়ায় এই ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার। রোববার প্রথম ফাইনালে প্রথমে ব্যাট করে ৩২২ রান করেও এক সময় হারের শঙ্কায় পড়ে গিয়েছিলো অস্ট্রেলিয়া। ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর নুয়ান কুলাসেকারা মাত্র ৪৩ বলে ৭৩ রান করে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন শ্রীলঙ্কাকে। কুঁচকির চোটের কারণে মঙ্গলবার না-ও খেলতে পারেন প্রথম ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ডেভিড ওয়ার্নার। রোববার তার ১৫৭ বলে ১৬৩ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদেই বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। ওয়ার্নারের জন্য মঙ্গলবার সকাল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে তার জায়গায় সুযোগ পাবেন পিটার ফরেস্ট। আর ম্যাথু ওয়েডের সঙ্গে ইনিংসের উদ্বোধন করবেন শেন ওয়াটসন। অ্যাডিলেডে বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কাকে অনুপ্রাণিত করতে পারে ছয় বছর আগের এক সুখস্মৃতি। ২০০৬ সালে ত্রিদেশীয় প্রতিযোগিতাটির প্রথম ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিলো শ্রীলঙ্কা। ম্যাচটি হয়েছিলো অ্যাডিলেডেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪২ঘ.