২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধের চিন্তাও নেই আফ্রিদির মনে

গত বিশ্বকাপে শিরোপা জয়ের পথে সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছিলো ভারত। ঐ ম্যাচের প্রায় এক বছর পর আগামী ১৮ মার্চ এশিয়া কাপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। অর্থাৎ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের সামনে প্রতিশোধের সুযোগ। শহীদ আফ্রিদি অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রতিশোধের চিন্তা মনে স্থান দিতেও আগ্রহী নন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বিশ্বকাপে শিরোপা জয়ের পথে সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছিলো ভারত। ঐ ম্যাচের প্রায় এক বছর পর আগামী ১৮ মার্চ এশিয়া কাপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। অর্থাৎ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের সামনে প্রতিশোধের সুযোগ। শহীদ আফ্রিদি অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রতিশোধের চিন্তা মনে স্থান দিতেও আগ্রহী নন তারা। মোহালিতে পাকিস্তানের ২৯ রানে হেরে যাওয়া ম্যাচটিতে ব্যাটসম্যান-বোলার কোনো ভূমিকাতেই সাফল্য পাননি আফ্রিদি। ১০ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর ১৭ বলে ১৯ রান করেন তিনি। তবু মিরপুরের ম্যাচটিকে ‘প্রতিশোধের লড়াই’ বলে মনে করছেন না ওয়ানডেতে দ্রুততম শতকের মালিক। তিনি বলেন, “আমার মনে হয় না ভারতের বিপক্ষে ম্যাচটিকে আমাদের প্রতিশোধের উপলক্ষ্য হিসেবে দেখা উচিৎ। আমাদের প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিতে হবে।” “আমার মনে হয় এশিয়া কাপে আমাদের আরো বেশি আক্রমণাত্মক হওয়া প্রয়োজন। আমাদের ব্যাটসম্যানদেরও আরো ভালোভাবে প্রতিপক্ষ বোলারদের মোকাবিলা করা উচিৎ”, যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১১৫ঘ.