২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজাহারউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চেক প্রত্যাখ্যাত হওয়ার মামলায় আদালতে হাজিরা না দেয়ায় ভারতের সাবেক অধিনায়ক ও লোকসভার সদস্য মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে বৃহস্পতিবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দিল্লির একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেক প্রত্যাখ্যাত হওয়ার মামলায় আদালতে হাজিরা না দেয়ায় ভারতের সাবেক অধিনায়ক ও লোকসভার সদস্য মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে বৃহস্পতিবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দিল্লির একটি আদালত। যদিও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় আজহারের সশরীরে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন তার আইনজীবী। কিন্তু ওই আবেদন নাকচ করে দিয়ে আজহারকে গ্রেপ্তারের নির্দেশ দেন দিল্লি মহানগর হাকিম ভিক্রান্ত ভেইড। আজাহারের বিরুদ্ধে অভিযোগকারীর নাম সঞ্জয় সোলাঙ্কি। তার অভিযোগ দেড় কোটি রুপির বিনিময়ে মুম্বাইয়ের বান্দ্রায় সম্পত্তি ক্রয় সংক্রান্ত বিষয়ে আজাহারকে সাহায্য করেছিলেন সোলাঙ্কি। ওই সময় চুক্তি হয়েছিলো, নিজের কারণে আজহার যদি ওই সম্পত্তি ক্রয় করতে ব্যর্থ হন তবে দেড় কোটি রুপি দ্বিগুণ অর্থ তিনি সোলাঙ্কিকে দেবেন। শেষ পর্যন্ত ওই সম্পত্তি ক্রয় করেননি আজহার। সেই সঙ্গে সোলাঙ্কিকে দ্বিগুণ অর্থও দেননি। সোলাঙ্কির আইনজীবী জানান, “আজহার দেড় কোটি রুপির দুইটি চেক সোলাঙ্কিকে পাঠালেও দুইবারই ব্যাংক থেকে তা প্রত্যাখ্যাত হয়।” যদিও আজহার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি সোলাঙ্কিকে চেনে না এবং আদালতেই তাকে প্রথম দেখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৩২ ঘ.