২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইডার ও ব্রেসওয়েল এক ম্যাচের জন্য নিষিদ্ধ

দলের নিয়ম ভাঙ্গার দায়ে ব্যাটসম্যান জেসি রাইডার ও পেসার ডগ ব্রেসওয়েলকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের নিয়ম ভাঙ্গার দায়ে ব্যাটসম্যান জেসি রাইডার ও পেসার ডগ ব্রেসওয়েলকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বৃহস্পতিবার জানানো হয়, “খেলা শেষে পরবর্তী প্রস্তুতির কথা না ভেবে বাইরে গিয়ে তারা দলের নিয়ম লঙ্ঘন করেছে। তাই দুজনের কাউকেই পরবর্তী ম্যাচে দলে নেয়া হবে না।” নেপিয়ারে বুধবার দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে সিরিজ হারের পর রাতে স্থানীয় একটি পাবে গিয়ে মদ্যপ অবস্থায় এক ব্যক্তির সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই দুই ক্রিকেটার। পরে অবশ্য নিজেদের কৃতকর্মের জন্য ক্ষামা চেয়েছেন রাইডার ও ব্রাসওয়েল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুইটি হেরে যাওয়ায় এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে নিউজিল্যান্ডের। অকল্যান্ডের ইডেন পার্কে শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডে। এছাড়া ৭ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসএনএল/১৯১০ ঘ.