২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার বিসিবির এজিএম, ইজিএম

চার বছর পর আবারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন করা হচ্ছে বৃহস্পতিবার। বিসিবির গঠনতন্ত্র এর আগে ২০০৮ সালে সংশোধন করা হয়। ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশোধিত গঠনতন্ত্র ২০০৮ এর সংশোধন ও অনুমোদন’ নামে নতুন সংশোধনী আনা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 06:15 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার বছর পর আবারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন করা হচ্ছে বৃহস্পতিবার। বিসিবির গঠনতন্ত্র এর আগে ২০০৮ সালে সংশোধন করা হয়। ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশোধিত গঠনতন্ত্র ২০০৮ এর সংশোধন ও অনুমোদন’ নামে নতুন সংশোধনী আনা হচ্ছে। আগের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর হতে পারতেন ৫ জন সাবেক অধিনায়ক। এছাড়া জাতীয় দল এবং প্রথম শ্রেণীর ১০ জন সাবেক ক্রিকেটার আর ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসেসিয়েশন (কোয়াব) থেকে একজন কাউন্সিলর হতে পারতেন। নতুন সংশোধিত গঠনতন্ত্রে ক্রিকেটারদের কাউন্সিল থাকার সুযোগ বাদ দেয়া হচ্ছে। এ ব্যাপারে বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “এটা বাদ দেয়াটা একেবারেই অযৌক্তিক। এমন সিদ্ধান্ত ক্রিকেটের জন্য ভালো হবে না।” ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সভাপতি নাইমুর রহমান দুর্জয়ও এই ধারা বাদ দেয়ার কোন কারণ খুঁজে পাচ্ছেন না। তিনি বলেন, “আগে যখন ১৫ ক্রিকেটারকে নেয়া হয়েছিল, তখনতো সারা বিশ্বের কোন বোর্ডেই এমন নিয়ম ছিল না। তখন নেয়া হয়েছিল কেন, আর এখন বাদ দেয়াটা কি জরুরি?” চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) বদলে চিফ অপারেটিং অফিসার (সিওও) পদ রাখার প্রস্তাব রাখা হয়েছে সংশোধিত গঠনতন্ত্রে। সকল কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে বোর্ড সভাপতি নির্বাচনের প্রস্তাব রাখা হয়েছে সংশোধিত গঠনতন্ত্রে। সব দেশের ক্রিকেট বোর্ডে নির্বাচিত সভাপতি চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই অনুমোদন হবে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারন সভায় (ইজিএম)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫০ ঘ.