২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে হ্যারিস বাদ

পেসার রায়ান হ্যারিসকে বাদ দিয়ে আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। হ্যারিসের জায়গায় খেলবেন জেমস প্যাটিনসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেসার রায়ান হ্যারিসকে বাদ দিয়ে আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। হ্যারিসের জায়গায় খেলবেন জেমস প্যাটিনসন। এছাড়া দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন। তবে উইকেটরক্ষক হিসেবে ম্যাথু ওয়েডই যে প্রাধান্য পাবেন তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। এই সফরে ওয়ানডে অভিষেক হতে পারে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক জর্জ বেইলির। সফরে ৫টি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডে হবে ১৬ মার্চ, কিংসটাউনে। ওয়ানডে সিরিজ শেষে ২৭ ও ৩০ মার্চ হবে দুটো টি-টোয়েন্টি। এরপর এপ্রিলে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুদল। অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, জর্জ বেইলি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জাভিয়ের ডোহার্টি, পিটার ফরেস্ট, ব্র্যাড হ্যাডিন, বেন হিলফেনহস, ডেভিড হাসি, মাইকেল হাসি, নাথান লিওন, ব্রেট লি, ক্লিন্ট ম্যাকে, জেমস প্যাটিনসন, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৫৩ঘ.