২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনাল দিয়ে পর্দা নামছে বিপিএলের প্রথম আসরের

বরিশাল বার্নার্স-ঢাকা গ্ল্যাডিয়েটর্স ফাইনাল দিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের। খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল বার্নার্স-ঢাকা গ্ল্যাডিয়েটর্স ফাইনাল দিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের। খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়। ৯ ফেব্র“য়ারি উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করা এ আয়োজনে ছিলো নানা ঘটনা, উত্তেজনা, চরম নাটকীয়তা ও চমক। স্পট ফিক্সিংয়ের কালো ছায়া, সেমিফাইনালে ওঠার নিয়ম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরষ্পর বিরোধী মন্তব্য, এমনকি আদালত পর্যন্ত যাওয়ার মত অনাকাক্সিক্ষত ঘটনাও ঘটেছে কুড়ি দিনের এ ক্রিকেট-যজ্ঞে। তবে সব কিছু ছাপিয়ে টানা টান উত্তেজনা পূর্ণ এক ফাইনাল দেখার অপেক্ষায় আছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। অনেক নাটকের পর সেমিফাইনালে উঠে আসা বরিশাল বার্নার্স মঙ্গলবার দুরন্ত রাজশাহীকে রীতিমত উড়িয়ে দিয়ে ফাইনালে আসে। অন্য ফাইনালিস্ট ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সেমিফাইনালও এক সময় অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলো। তবে শেষ পর্যন্ত খুলনা রয়েল বেঙ্গলসের সঙ্গে হাড্ডা-হাড্ডি এক লড়াইয়ে জিতে তারাও পেয়ে যায় ফাইনালের টিকেট। ফাইনালে বরিশালের প্রধান ভরসা দুই উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও অধিনায়ক ব্র্যাড হজ। বিপিএলে দ্রুততম শতক হাঁকানো শেহজাদ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও। ক্রিস গেইলের বিদায়ের পর থেকে শেহজাদের সঙ্গে বিস্ফোরক উদ্বোধনী জুটি গড়েছেন ব্র্যাড হজ। ফিল মাস্টার্ড, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হকরাও নিজেদের দিনে যে কোনো বোলিং গুড়িয়ে দেয়ার সামর্থ্য রাখেন। বার্নার্সের বোলিংও বেশি বৈচিত্র্যময়। দুই বাঁহাতি নাজমুল অপু ও সোহরাওয়ার্দী শুভ থাকছেন স্পিন আক্রমণের নেতৃত্বে। এছাড়া শেহজাদ, হজ, ফরহাদ হোসেনরাও ভালো বল করছেন। নতুন বলের দুই পেসার ইয়াসির আরাফাত ও কবির আলী শুরুতেই উইকেট এনে দেয়ার সামর্থ্য রাখেন। অন্যদিকে ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের শক্তি বাড়িয়েছেন সেমিফাইনালে দলের সঙ্গে যোগ দেয়া পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি ও সাঈদ আজমল। এছাড়া অন্য দুই পাকিস্তানী ইমরান নাজির ও আজহার মেহমুদ শুরু থেকেই দলের হাল ধরে খেলছেন। কম যান না বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল, নাজিমউদ্দিন এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। সব মিলিয়ে ফাইনালে লড়াইয়ের প্রতিশ্র“তিই দিচ্ছে দুই দল। গ্র“প পর্যায়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে দুই ম্যাচেই হেরেছে বরিশাল বার্নার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭১২ ঘ.