২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরকে আজীবন নিষিদ্ধ করা উচিৎ: সরফরাজ নওয়াজ

স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে শাস্তি পাওয়া মোহাম্মদ আমিরকে আবার ক্রিকেট মাঠে দেখতে আগ্রহী ইমরান খান। তবে পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটারের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন তারই সাবেক সতীর্থ সরফরাজ নওয়াজ। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার নওয়াজ আমিরকে আজীবন নিষিদ্ধ করার পক্ষপাতী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে শাস্তি পাওয়া মোহাম্মদ আমিরকে আবার ক্রিকেট মাঠে দেখতে আগ্রহী ইমরান খান। তবে পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটারের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন তারই সাবেক সতীর্থ সরফরাজ নওয়াজ। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার নওয়াজ আমিরকে আজীবন নিষিদ্ধ করার পক্ষপাতী। ২০১০ সালের অগাস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করার দায়ে লন্ডনের একটি আদালত আমির ছাড়াও পাকিস্তানের আরো দুই ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফকে কারাদণ্ড দেয়। তার অনেক আগেই অবশ্য তিন জনের প্রত্যেককে কমপক্ষে পাঁচ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স¤প্রতি ইমরান খান বলেন, পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আমিরকে ক্রিকেটে ফিরতে দেয়া উচিৎ। ইমরানের বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের একটি ওয়েবসাইটকে সরফরাজ বলেন, “আমি ইমরানের বক্তব্য পড়ে খুবই অবাক হয়েছি। সত্যি বলতে কি, আমি তার কথায় ভীষণ আঘাত পেয়েছি। আমার মনে হয় না আমিরকে ক্রিকেটে ফিরতে দেয়া উচিৎ।” “এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও তাকে সাহায্য করা ঠিক হবে না। তাকে আজীবন নিষিদ্ধ করা উচিৎ,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৫৩ঘ.