ঢাকা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডোয়াইন স্মিথের অপরাজিত শতকে গুরুত্বহীন ম্যাচে সিলেট রয়্যালসকে ৬৯ রানে হারিয়েছে খুলনা রয়েল বেঙ্গলস। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে দুরন্ত রাজশাহীর বিপক্ষে খেলবে চট্টগ্রাম কিংস আর দ্বিতীয় সেমিফাইনালে খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে খেলবে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৮৬ রান করে খুলনা রয়েল বেঙ্গলস। জবাবে ১৬ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় সিলেট রয়্যালস।
ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে শিবনারায়ন চন্দরপল দুভার্গ্যজনক রান আউট হয়ে গেলে শুরুতেই চাপে পড়ে যায় খুলনা রয়েল বেঙ্গলস। দ্বিতীয় উইকেটে হার্শেল গিবসের (২৮ বলে ৪১ রান) সঙ্গে স্মিথের ৮২ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়।
তৃতীয় উইকেটে অধিনায়ক সাকিব আল হাসানের (অপরাজিত ২১ রান) সঙ্গে স্মিথের অবিচ্ছিন্ন ১০০ রানের জুটির সুবাদে দুশ রানের কাছাকাছি স্কোর গড়ে রয়েল বেঙ্গলস। শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত াকেন স্মি। তার ৭৩ বলের ইনিংসটি ৬টি করে চার ও ছয়ে সাজানো। বিপিএলে এটি তৃতীয় শতক। এর আগে দুটি শতক করেন বরিশাল বার্নার্সের ক্রিস গেইল।
লক্ষ্য তাড়া করতে নেমে পিটার ট্রেগোর আক্রমণাত্মক ২৩ রানের পরও ৬৪ রানে মধ্যে ৬ উইকেট হারায় সিলেট রয়্যালস। এর পর শুভাগত হোম চৌধুরীর ১৮ ও সোহেল তানভীরের অপরাজিত ২৬ রানের সুবাদে একশ পেরোয় রয়্যালস।
খুলনা রয়েল বেঙ্গলসের পক্ষে দুটি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক, নাসির হোসেন, শাহাদাত হোসেন ও সাকিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩৮ ঘ.
bdnews24