২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরলেন মোহাম্মদ আমির

রোববার লন্ডন থেকে দেশে ফিরেছেন স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে শাস্তি পাওয়া পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার লন্ডন থেকে দেশে ফিরেছেন স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে শাস্তি পাওয়া পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। ২০১০ সালের অগাস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করার অপরাধে লন্ডনের একটি আদালত আমির ছাড়াও পাকিস্তানের অন্য দুই ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফকে কারাদণ্ড দেয়। বয়স কম হওয়ায় ইংল্যান্ডের একটি কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠানো হয় ৬ মাসের কারাদণ্ড পাওয়া আমিরকে। তবে ভালো আচরণের কারণে তিন মাস শাস্তি ভোগ করে গত ১ ফেব্র“য়ারি মুক্তি পান তিনি। রোববার ভোর পাঁচটার দিকে লাহোর বিমানবন্দরে পৌঁছান আমির। সেখান থেকে সরাসরি যান নিজের বাড়িতে। স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অপরাধে আমিরকে ৫ বছরের জন্য নিষিদ্ধও করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৪ঘ.