২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবর্তন আসতে পারে পাকিস্তান দলে

জাতীয় ক্রিকেট দলে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 03:37 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট দলে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ অন্তবর্তী কোচ মহসিন খানের জায়গায় ডেভ হোয়াটমোরের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ইজাজ আহমেদের জায়গায় ফিল্ডিং কোচ হচ্ছেন জুলিয়ান ফাউন্টেইন। যদিও এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন পিসিবি প্রধান জাকা আশরাফ। তিনি বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর সতর্কতার সঙ্গে সব দিক বিবেচনা করা হবে।” আগামী ১ মার্চ পিসিবির গভর্নিং বোর্ডের সভা। ঐ সভায় নতুন কোচ নিয়োগের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক পরিবর্তন নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পিসিবির এক কর্মকর্তা। শহীদ আফ্রিদিকে আবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৮ঘ.