২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের ব্যর্থতায় আমরা জিততে পারিনি: মাশরাফি

চট্টগ্রাম কিংসের বিপক্ষে ১২১ রানের অপেক্ষাকৃত সহজ লক্ষ্য পেয়েও জিততে না পেরে ভীষণ হতাশ মাশরাফি বিন মর্তুজা। ১৩ রানের হারের জন্য দলের ব্যাটসম্যানদের দুষলেন ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের অধিনায়ক ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম কিংসের বিপক্ষে ১২১ রানের অপেক্ষাকৃত সহজ লক্ষ্য পেয়েও জিততে না পেরে ভীষণ হতাশ মাশরাফি বিন মর্তুজা। ১৩ রানের হারের জন্য দলের ব্যাটসম্যানদের দুষলেন ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের অধিনায়ক । শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে মাশরাফি বলেন, “আনামুল হক ছাড়া আর কেউ দায়িত্ব নিয়ে ব্যাট করেননি। ১২১ রান এমন কোনো বড় লক্ষ্য নয় যে এতো শট খেলতে হবে।” “সবাই চেয়েছে ছক্কা মারতে। কিন্তু ছক্কা মারার জন্য শারীরিক শক্তির চেয়ে টাইমিং ঠিক হওয়া বেশি জরুরী। কিন্তু সেটাই হয়নি,” যোগ করেন তিনি। ইমরান নাজির ও নাজিমউদ্দিনের চোট ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সকে সমস্যায় ফেলে দিয়েছে বলেও মনে করেন মাশরাফি। তিনি বলেন, “আমাদের উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনতে হয়েছে। তাছাড়া আজ একজন বাড়তি অলরাউন্ডারের অভাব অনুভব করেছি। রানা নাভেদ-উল-হাসানও চোট নিয়ে খেলেছেন।” ছোট সংগ্রহ গড়েও জয় পেয়ে দারুণ খুশি ম্যাচ সেরা নির্বাচিত ডোয়াইন ব্রাভো। প্রথমে ৪৮ রানে অপরাজিত থেকে এবং পরে ২ উইকেট নিয়ে চট্টগ্রাম কিংসের জয়ের নায়ক বলেন, “আমাদের ব্যাটিং একদমই ভালো হয়নি। কিন্তু বোলিং-ফিল্ডিং ছিলো অসাধারণ। তাই জয় পেয়েছি।” “অবশ্য উইকেট ধীরগতির হওয়ায় বোলাররা বাড়তি সুবিধাও পেয়েছে,” যোগ করেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৭ঘ.