২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ওয়ানডেতেও হারল পাকিস্তান

কেভিন পিটারসেনের টানা দ্বিতীয় শতকের সুবাদে চতুর্থ ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ের ফলে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অ্যলিস্টার কুকের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 06:47 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেভিন পিটারসেনের টানা দ্বিতীয় শতকের সুবাদে চতুর্থ ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ের ফলে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অ্যলিস্টার কুকের দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৭ রান করে পাকিস্তান। জবাবে ৪৯ ওভার ২ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় দলটি। পঞ্চম উইকেটে ক্রেস কিসওয়েটারের (৪৩) সঙ্গে পিটারসেনের ১০৯ রানের দারুণ এক জুটির সুবাদে খেলায় ফেরে ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে সমিত প্যাটেলের (অপরাজিত ১৭) সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে পিটারসেন (১৩০) সাজঘরে ফেরার সময় ইংল্যান্ডের জয় নিঃশ্বাস দূরত্বে। পিটারসেনের ১৫৩ বলের ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কা। এটি তার নবম শতক। ৬২ রানে ৩ উইকেট নিয়ে সাঈদ আজমল পাকিস্তানের সেরা বোলার। এর আগে দ্বিতীয় উইকেটে আজহার আলী (৫৮) ও আসাদ শফিকের (৬৫) ১১১ রানের জুটি পাকিস্তানকে ভালো সূচনা এনে দেয়। তবে এর পর অধিনায়ক মিসবাহ-উল-হক (৪৬) ছড়া আর ত্রিশের কোঠায়ও পৌঁছাতে পারেননি। সেকারণে আড়াইশও করা হয়নি দলটির। ৪৫ রানে ৪ উইকেট নিয়ে জাদে ডেরনবাচ ইংল্যান্ডের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৪৪ ঘ.