২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটবাসীর কাছে ক্ষমা চাইল রয়্যালস

দলের বাজে পারফরম্যান্সের কারণে সিলেটবাসীর কাছে আন্তরিক ক্ষমা চেয়েছে সিলেট রয়্যালস। সেই সঙ্গে দিয়েছে, পরবর্তী আসরে শক্তিশালী দলগড়ার প্রতিশ্র“তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের বাজে পারফরম্যান্সের কারণে সিলেটবাসীর কাছে আন্তরিক ক্ষমা চেয়েছে সিলেট রয়্যালস। সেই সঙ্গে দিয়েছে, পরবর্তী আসরে শক্তিশালী দলগড়ার প্রতিশ্র“তি। টানা ছয় ম্যাচ হারের পর চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে হঠাৎ করেই মঙ্গলবার সংবাদ সম্মেলন ডাকে সিলেট রয়্যালস। এতে রয়্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, “আমাদের কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরের বার সিলেটের লোকজনদের নিয়েই দল গঠন করবো। ঐ দলে সিলেট অনেক খেলোয়াড়ই থাকবে।” “দল ভালো খেলেনি বলে সিলেটের আবেগপ্রবণ মানুষ মন খারাপ করতে পারেন। তবে আপনারা এমন কিছু করবেন না যাতে সিলেটের মান সম্মান ক্ষুন্ন হয়,” যোগ করেন তিনি। তিনি বলেন, “আমরা শক্তিশালী দল গড়লেও এবার ভালো করতে পারিনি, খেলোয়াড়দের চেষ্টার কোনো ক্রুটি ছিল না কিন্তু যে কোনো কারণেই হোক ফলাফল আমাদের পক্ষে যায়নি।” সিলেট রয়্যালসের আইকন খেলোয়াড় অলক কাপালী দল গঠনে নিজের ভূমিকার ব্যাপারে বলেন, “বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার জন্য সিলেট চলে যাওয়ায় সেভাবে আলোচনা করা হয়ে উঠেনি। তবে সিলেটের অনেক খেলোয়াড়কে আমাদের দলে নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নিলামে আমরা পেরে উঠিনি।” বিপিএলে রয়্যলসের এখনো চার ম্যাচ বাকী। কাগজে কলমের খুব সুক্ষ্ম একটা হিসেবে এখনো সেমিফাইনালের স্বপ্ন টিকে আছে রয়্যালসের। তবে সেটা কত কঠিন জানেন দলের কোচ স্টুয়ার্ট ল ও অধিনায়ক অলক। ল বলেন, “শেষ চার ম্যাচে আমরা ভালো ফলাফল আশা করছি। এখনো আমরা আশা ছাড়ছি না। আমাদের টানা জয় ও অন্য দলগুলোর টানা হার সমীকরণ পাল্টে দিতে পারে।” “টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো দল সব সময় নাও জিততে পারে। আমাদের লক্ষ্য এখন পর্যন্ত অর্জিত হয়নি। তবে এখনো দলীয় ও ব্যক্তিগত কিছ অর্জনের সুযোগ রয়েছে,” যোগ করেন তিনি। অলক বলেন, “দলের সবাই ভালো একটা কিছুর জন্য সর্বোচ্চ চেষ্টাই করছে। কিন্তু আমরা ভাগ্যের সহায়তা পাচ্ছি না, নইলে অন্তত তিনটি ম্যাচ জিততে পারতাম। এখনো চারটি ম্যাচ রয়েছে, প্রতিটি ম্যাচে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।” “কোচ প্রতি ম্যাচেই খুব উৎসাহ দিচ্ছেন। সাজঘরের পরিবেশও বেশ ইতিবাচক। ভাগ্যের একটু সহায়তা পেলে ফলাফল অন্যরকম হেেত পারে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২০৯ ঘ.