ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার পরবর্তী দুটো ম্যাচের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে সুযোগ পাননি রিকি পন্টিং।
ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেও ত্রিদেশীয় সিরিজে পন্টিং সম্পূর্ণ ব্যর্থ। ৫ ম্যাচে তার ব্যাট থেকে মাত্র ১৮ রান এসেছে।
গত বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছেড়ে দেন পন্টিং। তবে বর্তমান অধিনায়ক মাইকেল ক্লার্কের চোটের কারণে সর্বশেষ দুই ম্যাচে তিনিই নেতৃত্ব দেন স্বাগতিকদের।
পন্টিং বাদ পড়লেও অস্ট্রেলীয়দের জন্য সুখবর, চোট থেকে সেরে উঠে প্রায় তিন মাস পর দলে ফিরেছেন অলরাউন্ডার শেন ওয়াটসন।
অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জাভিয়ের ডোহার্টি, পিটার ফরেস্ট, রায়ান হ্যারিস, বেন হিলফেনহস, ডেভিড হাসি, মাইকেল হাসি, ব্রেট লি, ক্লিন্ট ম্যাকে, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৪৯ঘ.
bdnews24