২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের ওপরে ক্ষুব্ধ ব্র্যাড হজ

১৯২ রান করেও হেরে যাওয়ায় ভীষণ হতাশ ব্র্যাড হজ। দুরন্ত রাজশাহীর কাছে ৯ উইকেটে হারের জন্য দলের বোলারদেরই দুষলেন বরিশাল বার্নার্সের অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৯২ রান করেও হেরে যাওয়ায় ভীষণ হতাশ ব্র্যাড হজ। দুরন্ত রাজশাহীর কাছে ৯ উইকেটে হারের জন্য দলের বোলারদেরই দুষলেন বরিশাল বার্নার্সের অধিনায়ক। সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হজ বলেন, “বুঝতে পারছি না কেমন এমন হল। ফিল্ডিং ঠিক ভাবেই সাজানো হয়েছিল। কিন্তু বোলাররা ফিল্ডিং অনুযায়ী বল করতে পারেননি। দুরন্ত রাজশাহীর ইনিংসে অনেক বেশি বাউন্ডারি হয়েছে। তাই এক সময় যথেষ্ট মনে হলেও ১৯২ রান করেও আমরা জিততে পারিনি।” “উইকেট খুব ভালো ছিল। জুনায়েদও খুব ভালো খেলেছেন। বড় লক্ষ্য তাড়া করার জন্য যেভাবে প্রয়োজন তিনি সেভাবেই ব্যাট করেছেন,” যোগ করেন তিনি। নিজের দলের ফিল মাস্টার্ডের ইনিংসেরও প্রশংসা করেন হজ। তিনি বলেন, “মাস্টার্ড খুব ভালো খেলেছেন। মারার বল যেমন মেরেছেন তেমনি এক-দুই করে নিয়ে রানের চাকাও সচল রেখেছেন তিনি।” ম্যাচ সেরা জুনায়েদ সিদ্দিক তার অপরাজিত ৮৯ রানের ইনিংসটিকে দেখছেন ক্রিকেট-জীবনের নতুন অধ্যায় হিসেবে। তিনি বলেন, “গত পাঁচ ম্যাচে ভালোভাবে শুরু করলেও বড় ইনিংস খেলতে পারিনি। আজ (সোমবার) ভালো না খেললে হয়তো পরের ম্যাচেই বাদ পড়তাম।” “অনেক দিন পর এমন একটা ইনিংস খেললাম। এই ইনিংস আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। আশা করি ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখতে পারবো,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৩ঘ.