২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেনের শতকে ওয়ানডে সিরিজ ইংল্যান্ডের

টেস্ট সিরিজের পুরো উল্টো চিত্র ওয়ানডে সিরিজে। কেভিন পিটারসেনের অপরাজিত শতক পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও ৯ উইকেটের সহজ জয় এনে দিয়েছে ইংল্যান্ডকে। ৩-০তে এগিয়ে যাওয়ায় চার ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত হয়েছে অতিথিদের ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট সিরিজের পুরো উল্টো চিত্র ওয়ানডে সিরিজে। কেভিন পিটারসেনের অপরাজিত শতক পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও ৯ উইকেটের সহজ জয় এনে দিয়েছে ইংল্যান্ডকে। ৩-০তে এগিয়ে যাওয়ায় চার ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত হয়েছে অতিথিদের । শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ডের সহজ জয়ের ভিত গড়ে দেয় অ্যালিস্টার কুক ও পিটারসেনের ১৭০ রানের উদ্বোধনী জুটি। মাত্র ২০ রানের জন্য সিরিজে টানা তৃতীয় শতক থেকে বঞ্চিত কুককে ফেরান সাঈদ আজমল। ইংল্যান্ড অধিনায়কের ৯৮ বল স্থায়ী ৮০ রানের ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা। পিটারসেনকে অবশ্য শতক থেকে বঞ্চিত করতে পারেনি পাকিস্তানীরা। এউইন মরগানের (অপরাজিত ২৪) সঙ্গে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে, দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন ম্যাচ-সেরা পিটারসেন। ইংল্যান্ডের হাতে তখনো ৭৬ বল। পিটারসেনের মাত্র ৯৮ বলে খেলা ১১১ রানের আক্রমণাত্মক ইনিংসে ১০টি চার ও দুটি ছক্কা। এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ২৮ বলে ২৯ রান করলেও ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান। এরপর উমর আকমল (৫০) ও শহীদ আফ্রিদির (৫১) মধ্যে গড়ে ওঠা ৭৯ রানের ষষ্ঠ উইকেট জুটি এবং শেষ দিকে উমর গুলের (অপরাজিত ২৭) দৃঢ়তা ২২২ রানে পৌঁছে দেয় তাদের। তিনটি করে উইকেট নেন স্টিভেন ফিন ও স্টুয়ার্ট ব্রড। মঙ্গলবার চতুর্থ ও শেষ ওয়ানডেও হবে দুবাইয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০১২৫ঘ.