২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারার দশ হাজার ছোঁয়ার দিনে শ্রীলঙ্কার জয়

ওয়ানডেতে দশ হাজার রানের মাইলফলক ছোঁয়ার কৃতিত্ব এত দিন ছিলো নয় জনের। শুক্রবার দশম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার ক্লাবে তাদের সঙ্গে যোগ দিলেন কুমার সাঙ্গাকারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডেতে দশ হাজার রানের মাইলফলক ছোঁয়ার কৃতিত্ব এত দিন ছিলো নয় জনের। শুক্রবার দশম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার ক্লাবে তাদের সঙ্গে যোগ দিলেন কুমার সাঙ্গাকারা। সাবেক অধিনায়কের স্মরণীয় অর্জনের দিনটিকে বিফলে যেতে দেয়নি শ্রীলঙ্কা। ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজের বৃষ্টিবিঘিœত ম্যাচে তারা ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। চোট পাওয়া মাইকেল ক্লার্কের বদলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়া রিকি পন্টিংয়ের দিনটা একদমই ভালো যায়নি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতেছেন বটে, কিন্তু তার ব্যাটিং নেয়ার সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করতে পারেননি সতীর্থরা। পন্টিং নিজেও ব্যাট হাতে ব্যর্থ। মাত্র ২ রান করে ফারভিজ মাহারুফকে ফিরতি ক্যাচ দিয়েছেন তিনি। পন্টিংয়ের সঙ্গে ডেভিড ওয়ার্নার (১৩), ম্যাথু ওয়েড (১৫), পিটার ফরেস্ট (১৬), মাইকেল হাসি (১৩), ড্যানিয়েল ক্রিস্টিয়ানদের (৬) ব্যর্থতায় ১০৪ রানে ৮ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় স্বাগতিকরা। ম্যাচে থিসারা পেরেরার করা প্রথম বলেই লাসিথ মালিঙ্গা ডেভিড হাসির ক্যাচ না ফেললে আরো দুরবস্থা হতে পারতো অস্ট্রেলিয়ার। ব্যক্তিগত ৩৩ রানে অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যর্থতায় আরেকটি ‘জীবন’ পাওয়া ডেভিড হাসিই দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। তার ৫৮ রানের সুবাদে শেষ ওভারের পঞ্চম বলে অলআউট হওয়ার আগে ওয়ানডের চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৫৮ রান করে। ১৮ রানের বিনিময়ে মাহারুফের শিকার দুটি। ২৯ রানে পেরেরাও নিয়েছেন দুই উইকেট। তবে ওয়েড আর ব্রেট লিকে দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট করায় এই ২২ বছর বয়সী পেসারের একটু বেশিই কৃতিত্ব প্রাপ্য। অস্ট্রেলিয়া ১৫৮ করলেও ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৪১ ওভারে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১৫২ রান। শুরু থেকে তিলকরতেœ দিলশানের তান্ডবে যে লক্ষ্য ক্রমেই সহজ হয়ে উঠতে থাকে তাদের জন্য। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়ে বিদায় নেয়ার আগে ৪৫ রান করেন দিলশান। ৪১ বলের আক্রমণাত্মক ইনিংসটিতে ৪টি চার ও একটি ছক্কা। জয়াবর্ধনের সঙ্গে ৫৯ রানের জুটি গড়া সাঙ্গাকারার ২৯ বলে খেলা ৩০ রানের ইনিংসেও ৪টি চার ও একটি ছক্কা। দশ হাজার ক্লাবে পৌঁছানোর তৃপ্তি নিয়ে সাঙ্গাকারা ফিরে এলেও জয়াবর্ধনেকে আউট করতে পারেনি অস্ট্রেলিয়া। ৬১ রানে অপরাজিত থেকে অধিনায়ক যখন ফিরে আসছেন তখনো শ্রীলঙ্কার হাতে ১০১ বল। টুর্নামেন্টে এটিই শ্রীলঙ্কার প্রথম জয়। ৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ভারতের ১০ ও অস্ট্রেলিয়ার ৯ পয়েন্ট। রোববার আবার মাঠে নামবে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে তাদের প্রতিপক্ষ ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩৩ঘ.