২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে শুক্রবার টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে সফরকারীরা। রান তাড়া করতে নেমে মার্টিন গাপটিলের অপরাজিত অর্ধশতকের সুবাদে জয়ের লক্ষ্য ১৪৮ রানে পৌঁছে যায় স্বাগতিকরা ৪ উইকেট হারিয়ে। তখনো হাতে ছিল চার বল। দলের পক্ষে সব চেয়ে বেশি ৭৮ রানও আসে গাপটিলের ব্যাট থেকে। তার ৫৫ বলের ইনিংসে চার রয়েছে পাঁচটি ও ছক্কা চারটি। এছাড়া কেন উইলিয়ামসন ২৪, অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ১৬ ও রব নিকোল করেন ১৩ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে একটি করে উইকেট নেন জেপি ডুমিনি, মর্নে মরকেল ও রাস্টি থেরন। এ জন্য ডুমিনি দেন ২০ রান, মরকেল ২৬ ও থেরন ২৭। এর আগে দক্ষিণ আফ্রিকার পক্ষে সব চেয়ে বেশি ৪১ রান করেন ডুমিনি। এছাড়া জাস্টিন অনটং ৩২ ও ১৯ রান করেন হাশিম আমলা। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে টিম সুথি তিন উইকেট নেন ২৮ রানে। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টি হবে হ্যামিল্টনে ১৯ ফেব্র“য়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৫৫ ঘ.