২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলের শতকের পরও বরিশাল বার্নার্সের হার

ক্রিস গেইলের ঝড়ো শতকের পরও মঙ্গলবার ঢাকা গ্ল্যাযাডিয়েটর্সের কাছে ২১ রানে হেরে গেছে বরিশাল বার্নার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গেইলের এটি দ্বিতীয় শতক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইলের ঝড়ো শতকের পরও মঙ্গলবার ঢাকা গ্ল্যাযাডিয়েটর্সের কাছে ২১ রানে হেরে গেছে বরিশাল বার্নার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গেইলের এটি দ্বিতীয় শতক। চার ম্যাচে বার্নার্সের এটি দ্বিতীয় হার। সমান ম্যাচে গ্ল¬্যাডিয়েটর্সের তৃতীয় জয়। টস হেরে ব্যাট করতে নেমে আজহার মেহমুদ ও ইমরান নাজিরের অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ২০৮ রান করে ঢাকা গ্ল¬্যাডিয়েটর্স। এখন পর্যন্ত এটাই টুর্নামেন্টে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে গেইলের দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও ৫ উইকেটে ১৮৭ রানে থেমে যায় বরিশাল বার্নার্সের ইনিংস। বিশাল লক্ষ্য তাড়া করতে নামা বরিশাল বার্নার্সকে প্রায় একাই টানতে হয়েছে গেইলকে। চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ১০৩ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। কিন্তু আজহার মেহমুদ ১১৬ রান করা গেইলকে বোল্ড করার পর বরিশালের দলটি আর পেরে ওঠেনি। ম্যাচ সেরা গেইলের ৬১ বলের অসাধারণ ইনিংসে ১১টি বিশাল ছক্কা ছাড়াও ৬টি চার আছে। মিঠুনের ৩৮ ও আলাউদ্দিন বাবুর অপরাজিত ১৫ রান হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে বরিশাল বার্নার্সের। ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের পক্ষে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আজহার মেহমুদ ২টি করে উইকেট নেন। এর আগে গ্ল¬্যাডিয়েটর্সের শুরুটা তেমন ভালো হয়নি। ১৯ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন আনামুল হক (৮) ও মোহাম্মদ আশরাফুল (৪)। দ্বিতীয় উইকেটে মেহমুদের সঙ্গে নাজিরের (৫৮) ৮৬ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ঢাকার দলটিকে ভালো অবস্থানের দিকে নিয়ে যায়। নাজিরের ৩৫ বলের ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কা। চতুর্থ উইকেটে মেহমুদের সঙ্গে কাইরন পোলার্ডের (৩৬) ৬২ রানের আক্রমণাত্মক জুটির সুবাদে দেড়শ পেরিয়ে যায় গ্ল্যাডিয়েটর্স। পোলার্ডের ১৫ বলের ইনিংসটি ৫টি বিশাল ছক্কায় সাজানো। শেষ পর্যন্ত মেহমুদের অপরাজিত ৭৭ রানের সুবাদে দুশও পেরোয় গ্ল¬্যাডিয়েটর্স। আজহারের ৪৭ বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা। বরিশাল বার্নার্সের পক্ষে কবির আলী ও ইয়াসির আরাফাত দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২০৬ ঘ.