২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুরন্ত রাজশাহীর প্রথম জয়

প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে দুরন্ত রাজশাহী। মঙ্গলবার সিলেট রয়্যালসকে তারা ১৬ রানে হারিয়েছে। সিলেট রয়্যালসের এটি টানা তৃতীয় হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 08:27 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে দুরন্ত রাজশাহী। মঙ্গলবার সিলেট রয়্যালসকে তারা ১৬ রানে হারিয়েছে। সিলেট রয়্যালসের এটি টানা তৃতীয় হার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মারলন স্যামুয়েলসের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ১৭১ রান করে দুরন্ত রাজশাহী। জবাবে কামরান আকমল অর্ধশতক করলেও ৪ উইকেটে ১৫৫ রানে থেমে যায় সিলেট রয়্যালসের ইনিংস। ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের (২২) সঙ্গে ৩২ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে অধিনায়ক পিটার ট্রেগোর (৩৭) সঙ্গে ৭১ রানের আরেকটি ভালো জুটি গড়েন কামরান (৫৬)। কামরানের ৪১ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা। এর পর অলক কাপালী (১৪), সোহেল তানভীর (অপরাজিত ১২) ও নাঈম ইসলাম (অপরাজিত ৯) চেষ্টা করলেও হার এড়াতে পারেনি সিলেট রয়্যালস। এর আগে ব্যাট করতে নেমে ২৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় দুরন্ত রাজশাহী। তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের (৩৩) ৫৬ ও আব্দুল রাজ্জাকের সঙ্গে (৩০) ৫৩ রানের দুটি ভালো জুটি গড়ে দুরন্ত রাজশাহীকে বড় সংগ্রহের পথে নিয়ে যান স্যামুয়েলস (৭২)। স্যামুয়েলসের ৪৮ বলের ঝড়ো ইনিংসে ৩টি চার ও ৫টি বিশাল ছক্কা। ২৭ রানে ৩ উইকেট নিয়ে অলক কাপালী সিলেট রয়্যালসের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭২১ ঘ.