ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোববার সিলেট রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটস। দুই খেলায় এটি গ্ল্যাডিয়েটর্সের প্রথম জয়। সামান খেলায় রয়্যালসের দ্বিতীয় হার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১২৪ রানে অলআউট হয় সিলেট রয়্যালস। জবাবে ১৮ ওভার ২ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানে উদ্বোধনী ব্যাটসম্যান আজহার মাহমুদকে (৯) হারায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তবে দ্বিতীয় উইকেটে ইমরান নাজিরের (২৬) সঙ্গে ৪৬ রানের ও তৃতীয় উইকেটে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ৪৩ রানের দুটি ভালো জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান আনামুল হক। ৩৯ বলে তার ৪৮ রানের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
আর দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আশরাফুল (অপরাজিত ২৩)।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৯ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান পাকিস্তানের কামরান আকমলকে হারায় রয়্যালস। দ্বিতীয় উইকেটে অধিনায়ক পিটার ট্রেগোর (৯) সঙ্গে ২৫ রানের জুটি গড়েন ইমরুল কায়েস (২৩)। পঞ্চম ওভারে দুই বলের ব্যবধানে দলীয় ৩৪ রানে ট্রেগো ও ইমরুল সাজঘরের পথ ধরলে চাপে পড়ে রয়্যালস।
এক সময় মনে হচ্ছিলো একশ রানের আগেই অলআউট হবে যাবে সিলেট রয়্যালস। কিন্তু নাঈম ইসলামের ৩০ ও ব্র্যাড হগের অপরাজিত ১৮ রানের সুবাদে একশ পেরোয় দলটি।
২২ রানে ২ উইকেট নিয়ে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১২৬ ঘ.
bdnews24