২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের রোমাঞ্চকর জয়

রোমাঞ্চকর লড়াইয়ে রোববার অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 11:31 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - রোমাঞ্চকর লড়াইয়ে রোববার অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে ভারত। ৩ খেলায় ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। সমান খেলায় ভারতের পয়েন্ট ৮। শ্রীলঙ্কা দুই ম্যাচে এখনো জয়ের মুখ দেখেনি। অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে পিটার ফরেস্ট ও ডেভিড হাসির অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২৬৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভিরের ৯২ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৪৪ রানের সুবাদে ২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্য ২৭০ রানে পৌঁছে যায় ভারত। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিলো ১৩ রান। হাতে চার উইকেট। প্রথম বলে কোনো রান নিতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় বলে এক রান। তৃতীয় বলে বিশাল এক ছক্কা মেরে চাপ অনেকখানি কমিয়ে আনেন ধোনি। ক্লিন্ট ম্যাকে ‘নো বল’ করে বসেন। সেখান থেকে দুই রান। পরের বলে তিন রান নিয়ে দুই বল হাতে রেখেই ভারতের জয় নিশ্চিত করেন ধোনি। এছাড়া রায়না ৩৮ রান করেন। ৫৩ রানে ৩ উইকেট নেয়া ম্যাকে অস্ট্রেলিয়ার সেরা বোলার। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৮১ রানে তিন উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তবে চতুর্থ উইকেট জুটিতে পিটার ফরেস্ট ও ডেভিড হাসির ৯৮ রান এবং পঞ্চম উইকেটে হাসি ও ড্যানিয়েল ক্রিস্টিয়ানের ৫৬ রানের জুটির সুবাদে আড়াইশ পেরোয় অস্ট্রেলিয়া। দলীয় সর্বোচ্চ ৭২ রান করেন হাসি। ফরেস্ট ৬৬ ও ক্রিস্টিয়ান ৩৯ রান করেন। ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন উমেশ যাদব ও বিনয় কুমার। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭২২ ঘ.