ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবারের দ্বিতীয় ম্যাচে দুরন্ত রাজশাহীকে ২২ রানে হারিয়েছে বরিশাল বার্নার্স। এটা বরিশালের টানা দ্বিতীয় জয় এবং রাজশাহীর টানা দ্বিতীয় হার।
নিজেদের প্রথম ম্যাচে বরিশাল বার্নার্স ১০ উইকেটে হারায় সিলেট রয়্যালসকে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের অর্ধশতকের সুবাদে ২ উইকেটে ১৮০ রান করে বরিশাল। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান মিজানুর রহমানের অর্ধশতকের পরও ৯ উইকেটে ১৫৮ রানে থেমে যায় দুরন্ত রাজশাহী।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দুরন্ত রাজশাহী। একমাত্র মিজানুর রহমান ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। মিজানুর ৫২ বলে ৬৫ রান করেন। এছাড়া আব্দুল রাজ্জাক করেন ২৭ রান।
বরিশাল বার্নার্সের পক্ষে ২টি করে উইকেট নেন শেন হারউড, নাজমুল ইসলাম ও ইয়াসির আরাফাত।
এদিকে প্রথমে ব্যাট করতে নামা বরিশাল বার্নার্সকে ঝড়ো সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও ক্রিস গেইল। দলীয় ৮২ রানে আউট হয়ে যান গেইল। যদিও ২৩ বলে ৩৯ রান করার পথে দুইবার জীবন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।
তবে গেইল আউট হলেও শেহজাদের ব্যাট তান্ডব চালাতে াকে। দলীয় ১২৪ রানে আব্দুল রাজ্জাকের বল উড়িয়ে মারতে গিয়ে লং অনে সৈয়দ রাসেলের হাতে ধরা পড়েন শেহজাদ। ৪০ বলে ৬৭ রান করার পে ৪টি চার ও ৬টি বিশাল ছক্কা মারেন তিনি। ম্যাচ সেরাও হন শেহজাদ।
শেহজাদের আউটের পর বরিশালের রান তোলার গতি কিছুটা কমে যায়। তবে ১৯তম ওভারে শেন আরভিনকে তুলোধুনো করে ২১ রান তুলে নেন ব্র্যাড হজ। শেষ পর্যন্ত ২৫ বলে অপরাজিত ৩৮ রান করেন তিনি।
এছাড়া অধিনায়ক শাহরিয়ার নাফীস অপরাজিত থাকেন ২৮ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৯ ঘ.
bdnews24