২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠলো বিপিএলের

বৃহস্পতিবার রাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার রাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭ টায়, আইয়ুব বাচ্চু এবং একদল কিশোর-কিশোরীর একুশের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি, আমি কি ভুলিতে পারি’ পরিবেশনের মধ্য দিয়ে। এর পর দুই জনপ্রিয় শিল্পী বাংলাদেশের কুমার বিশ্বজিৎ ও ভারতের শানকে নিয়ে বিপিএলের থিম সং ‘বাইশ গজে আগুন জ্বলে, যুদ্ধ শুরু ব্যাটে-বলে’ পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার বাপ্পী লাহিড়ী। থিম সং শেষে একে-একে দলীয় পতাকা হাতে আইকন খেলোয়াড়দের সামনে রেখে মাঠে প্রবেশ করে প্রতিযোগিতার ছয়টি দল। সবার আগে ছিলো শাহরিয়ার নাফীসের নেতৃত্বাধীন বরিশাল বার্নার্স। এর পর মাঠে প্রবেশ করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীতের সুর। রাষ্ট্রপতির প্রবেশের পর স্বাগত বক্তব্য রাখেন বিপিএল গভর্নিং কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর পরই বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি। এ সময় আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে রাতের আকাশ। রাষ্ট্রপতি চলে যাওয়ার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রথমে বিপিএলের কো-স্পন্সর বাংলাদেশ পর্যটন বোর্ড তিন মিনিটের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের দল নৃত্যাঞ্চল নৃত্য পরিবেশন করে। আর গান পরিবেশন করেন মিলা ও ব্যান্ড দল মাইলস। ভারতীয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর নৃত্য পরিবেশনা অনুষ্ঠানের ঔজ্জ্বল্য অনেকটাই বাড়িয়ে দেয়। পরে বাংলাদেশের আরেক জনপ্রিয় ব্যান্ড এলআরবিকে নিয়ে আবার মঞ্চে আসেন আইয়ুব বাচ্চু। তারপরই আসেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক-নায়িকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের নৃত্য পরিবেশনার পর বাপ্পী লাহিড়ীর জনপ্রিয় গানের তালে-তালে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা। তারপর বলিউডের নায়িকা মালাইকা অরোরা নৃত্য পরিবেশন করেন আর গান গেয়ে শোনান শান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২১৮ঘ.