২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো চেহারাতেই মাঠে ফিরতে প্রত্যয়ী যুবরাজ

ক্যান্সার আক্রান্ত ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং জানিয়েছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এবং পুরনো রূপেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারেও আশাবাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যান্সার আক্রান্ত ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং জানিয়েছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এবং পুরনো রূপেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারেও আশাবাদী। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন আছেন ভারতের বিশ্বকাপ জয়ের এই নায়ক। দুই ফুসফুসের মাঝখানে টিউমার হয়েছে তার। এজন্য কেমোথেরাপি নিতে হচ্ছে। বোস্টন হাসপাতাল থেকে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’কে যুবরাজ বলেন, “এখানকার চিকিৎসকদের উপর আমার পূর্ণ আস্থা আছে। বিধাতার আশীর্বাদে শিগগিরই আমি নিজের সেরা নৈপুণ্য নিয়েই মাঠে ফিরতে পারবো।” “আমাকে ঔষধ প্রয়োগ করা হচ্ছে। চিকিৎসকরা আবারো জানিয়েছেন আমি দ্রুত সুস্থ হয়ে উঠছি এবং অবশ্যই ক্রিকেটে ফিরতে পারবো। আমি একজন যোদ্ধা এবং সেরা রূপেই ফিরবো আমি,” যোগ করেন বিশ্বকাপের সেরা এই খেলোয়াড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০০৪ ঘ.