২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কের হস্তক্ষেপে দলে শোয়েব মালিক

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে প্রথমে জায়গা না পেলেও পরে অধিনায়ক মিসবাহ-উল-হকের হস্তক্ষেপে প্রাথমিক দলে ডাক পেয়েছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে প্রথমে জায়গা না পেলেও পরে অধিনায়ক মিসবাহ-উল-হকের হস্তক্ষেপে প্রাথমিক দলে ডাক পেয়েছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক। মঙ্গলবার দুই ধরণের ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে নাম ছিলো না মালিকের। কিন্তু ঘন্টা খানেক পর তাকে দলে নেয়ার ঘোষণা দেয় পিসিবি। পিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের অনুরোধে জাতীয় নির্বাচক কমিটি শোয়েব মালিককে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সঙ্গে যোগ দেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।” চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ১৩ ফেব্র“য়ারি আবুধাবিতে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৭ ফেব্র“য়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০২ ঘ.