ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বাধীন একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল এ মাসেই পাকিস্তান সফর করবে।
এ প্রসঙ্গে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, “নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে ২৩ বা ২৪ ফেব্র“য়ারি ১০ সদস্যের দল পাকিস্তান সফর করবে। এই দলে সরকারের ও বিসিবির পাঁচ জন করে সদস্য থাকবে।”
“তবে নিরাপত্তা রিপোর্ট দেখেই পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেয়া যাবে না। সফর করার সিদ্ধান্ত নিলে সবার আগে আইসিসির অনুমতি নিতে হবে,” যোগ করেন তিনি।
আগামী এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২১ঘ.
bdnews24