ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল বার্নার্সের পৃষ্ঠপোষক আলিফ গ্র“পের চেয়ারম্যান মোঃ আজিজ ইসলাম মঙ্গলবার বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম পরিদর্শন করেন।
বরিশালের সিটি মেয়র, কাউন্সিলর, বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও সভা করেন তিনি।
বরিশাল সিটি মেয়রের মুখপাত্র বেলায়েত হাসান বাবলু জানান, আজিজ ইসলাম তিন সফরসঙ্গী নিয়ে হেলিকপ্টার যোগে মঙ্গলবার বেলা ৩টায় বরিশালে পৌঁছান। সেখান থেকে তারা নগর ভবনে যান। সেখানে সিটি মেয়র শওকত হোসেন হিরণসহ কাউন্সিলরদের সঙ্গে সভা করেন তিনি।
পরে সফরকারীরা বরিশাল স্টেডিয়াম পরিদর্শন করেন। বিকেলে তারা বরিশাল ত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২১৩৫ ঘ.
bdnews24