ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেয়র কাপ টি-টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়েছে উকিলপাড়া একাদশ।
ভোলার গজনবী স্টেডিয়ামে মঙ্গলবারের ফাইনালে উকিলপাড়া একাদশ ৬ রানে হারায় রেঁনেসা স্পোর্টিং ক্লাবকে।
দুই দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, জেলা প্রশাসক মোঃ মেসবাহুল ইসলাম ও পৌর মেয়র মনিরুজ্জামান মনির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২০৩৩ ঘ.
bdnews24