ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে জায়গা পাননি শোয়েব মালিক ও আব্দুল রাজ্জাক।
এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলে থাকা তৌফিক উমর ও মোহাম্মদ তালহাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আর দলে যোগ দিয়েছেন শহীদ আফ্রিদি ও হাম্মাদ আজম। পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেছেন এই ব্যাটসম্যান।
দলে নতুন মুখ একটি। টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া রাওয়ালপিন্ডির ব্যাটসম্যান আওয়াইস জিয়া।
ওয়ানডে দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), ইউনুস খান, শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, ইমরান ফরহাত, উমর আকমল, আসাদ শফিক, আদনান আকমল (উইকেটরক্ষক), জুনায়েদ খান, উমর গুল, আইজাজ চিমা, সাঈদ আজমল, আব্দুর রেহমান, ওহাব রিয়াজ, হাম্মাদ আজম ও আজহার আলী।
টি-টোয়েন্টি দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, ইমরান ফরহাত, উমর আকমল, আসাদ শফিক, আদনান আকমল (উইকেটরক্ষক), জুনায়েদ খান, উমর গুল, আইজাজ চিমা, সাঈদ আজমল, আব্দুর রেহমান, ওহাব রিয়াজ, হাম্মাদ আজম ও আওয়াইস জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৪৪ ঘ.
bdnews24