২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগে কলাবাগান ও প্রাইম দলেশ্বরের জয়

সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম পর্বে পাকিস্তানের রিফাত উল্ল¬াহর শতকের সুবাদে কলাবাগান ৩ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়াকে। দিনের অন্য ম্যাচে প্রাইম দলেশ্বর ৫ উইকেটে জিতেছে বিমানের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম পর্বে পাকিস্তানের রিফাত উল্ল¬াহর শতকের সুবাদে কলাবাগান ৩ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়াকে। দিনের অন্য ম্যাচে প্রাইম দলেশ্বর ৫ উইকেটে জিতেছে বিমানের বিপক্ষে। কলাবাগান-ভিক্টোরিয়া মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ২০৮ রান করে ভিক্টোরিয়া। জবাবে ৪৯ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলাবাগান। লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কলাবাগান। তবে পঞ্চম উইকেটে স্বদেশী আবিদ আলীর (৩০) সঙ্গে রিফাতের ৯৪ রানের জুটির সুবাদে ঘুরে দাঁড়ায় তারা। এরপর আরেক স্বদেশী মোহাম্মদ সালমানের (২৪) সঙ্গে ৩৫ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন রিফাত। ১৭ ও ৩৩ রানে দুবার রান আউটের হাত থেকে বেঁচে যাওয়া রিফাত শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত ছিলেন। তার ১২৯ বলের ম্যাচ জেতানো ইনিংসে ৮টি চার ও দুটি ছক্কা। ৩৭ রানে ৩ উইকেট নিয়ে সাকিব ভিক্টোরিয়ার সেরা বোলার। এর আগে সাজিদের ৫৫, পাকিস্তানের আসিফ জাকিরের ৪৪ ও সাব্বির আহমেদের ৩৩ রানের সুবাদে দু শ পেরোয় ভিক্টোরিয়া। এটি কলাবাগানের দ্বিতীয় জয় আর ভিক্টোরিয়ার দ্বিতীয় হার। প্রাইম দলেশ্বর-বিমান ফতুল্লায় টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৭ রান করে বিমান। সর্বোচ্চ ৮৬ রান আসে পাকিস্তানের খালেদ লতিফের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেন লতিফের স্বদেশী ফাওয়াদ আলম। ৪৭ রানে ৩ উইকেট নিয়ে তাইজুল ইসলাম প্রাইম দলেশ্বরের সেরা বোলার। জবাবে ৪৮ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দলেশ্বর। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদী মারুফের ৬৩ রানের পরও ১৪৫ রানে ৫ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় প্রাইম দলেশ্বর। তবে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন ভারতের মানভিন্দর সিং (অপরাজিত ৪৩) ও সুমন সাহা (অপরাজিত ৩৬)। বিমানের পক্ষে রেজাউল করিম ৩ উইকেট নেন ৪৩ রানে। এটি বিমানের অষ্টম হার। এই হারের ফলে রেলিগেশন লিগে খেলতে হবে তাদের। আর পঞ্চম জয়ের সুবাদে সুপার সিক্সে খেলার আশা জিইয়ে রেখেছে প্রাইম দলেশ্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫৫ঘ.