২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট বিক্রি সোমবার থেকে

সোমবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট ঢাকা ব্যাঙ্কের দশটি শাখায় পাওয়া যাবে। এই দশটি শাখা হলো ফরেন এক্সচেঞ্জ, বংশাল, ইমামগঞ্জ, ধানমন্ডি, গুলশান, বনানী, মহাখালী, মগবাজার, মিরপুর ও উত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট ঢাকা ব্যাঙ্কের দশটি শাখায় পাওয়া যাবে। এই দশটি শাখা হলো ফরেন এক্সচেঞ্জ, বংশাল, ইমামগঞ্জ, ধানমন্ডি, গুলশান, বনানী, মহাখালী, মগবাজার, মিরপুর ও উত্তরা। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ভারত ও বাংলাদেশের তারকা বিপাশা বসু, মালাইকা অরোরা খান, ঋতুপর্ণা সেনগুপ্ত, শামীম আরা নিপা, শিবলী মোহাম্মদ, শাকিব খান ও অপু বিশ্বাস। থাকবেন ভারতের প্রখ্যাত সুরকার বাপ্পী লাহিড়ী ও সঙ্গীত শিল্পী শান। আইয়ুব বাচ্চু, মিলা ও মাইলসের অংশ গ্রহণও থাকবে। শহীদ মোশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকেটের দাম ২ হাজার টাকা। পূর্ব ও উত্তর স্ট্যান্ডের টিকেটের দামও একই। আন্তর্জাতিক গ্যালারির টিকেট এক হাজার ও দক্ষিণ স্ট্যান্ডের টিকেট দেড় হাজার টাকায় পাওয়া যাবে। ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট বিক্রি হবে ৫ হাজার টাকায়। বিসিবি কর্পোরেট বক্সের প্রতিটি টিকেটের দাম ১২ হাজার টাকা। বিসিবি কর্পোরেট লাউঞ্জের টিকেট ৮ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৩ঘ.