২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডানের হার

তিন দিন বন্ধ থাকার পর রোববার শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম পর্বে হেরে গেছে আবাহনী ও মোহামেডান। মার্শাল আইয়ুব শতক করলেও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কাছে ৩ উইকেটে হার মেনেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। দিনের অন্য দুই ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৬ রানে মোহামেডানকে এবং ওল্ড ডিওইচএস ২৫ রানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন দিন বন্ধ থাকার পর রোববার শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম পর্বে হেরে গেছে আবাহনী ও মোহামেডান। মার্শাল আইয়ুব শতক করলেও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কাছে ৩ উইকেটে হার মেনেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। দিনের অন্য দুই ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৬ রানে মোহামেডানকে এবং ওল্ড ডিওইচএস ২৫ রানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে। আবাহনী-গাজী ট্যাঙ্ক মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে অলআউট হওয়ার আগে ২২৭ রান করে আবাহনী। জবাবে ৪৮ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী ট্যাঙ্ক। এটি গাজী ট্যাঙ্কের সপ্তম জয় আর আবাহনীর চতুর্থ হার। এই হারের ফলে আবাহনীর শিরোপা ধরে রাখার স্বপ্ন এখন অনেকটাই ম্লান। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদারের ৩৫ রানের পরও ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে গাজী ট্যাঙ্ক। ষষ্ঠ উইকেটে নাসির হোসেনের (৫৯) সঙ্গে ৮১ ও সপ্তম উইকেটে নাজমুল মিলনের (৪২) সঙ্গে ৬০ রানের দুটো দারুণ জুটি গড়ে দলকে জয় এনে দেন আসিফ আহমেদ। ম্যাচ শেষে ৬৩ রানে অপরাজিত থাকা আসিফ তার ৯৯ বলের ইনিংসটি সাজান ৪টি চার দিয়ে। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে ইলিয়াস সানি আবাহনীর সেরা বোলার। এর আগে ৫০ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় আবাহনী। চতুর্থ উইকেটে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের (৪২) সঙ্গে ৯৬ ও ভারতের রেশমি রতনের (১৩) সঙ্গে ৪৮ রানের দুটি ভালো জুটি গড়েন মার্শাল (১১২)। মার্শালের ১২৫ বলের ইনিংসটি ১২টি চার ও দুটি বিশাল ছক্কায় সাজানো। পাকিস্তানের মোহাম্মদ সামি ৩৭ রানে ৩ উইকেট নিয়ে গাজী ট্যাঙ্কের সেরা বোলার। ব্রাদার্স-মোহামেডান ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৭ রান করে ব্রাদার্স। জবাবে ৮ উইকেটে ২৬১ রানে থেমে যায় মোহামেডান। লক্ষ্য তাড়া করতে নেমে ইমরুল কায়েস (৭৬) ও ইমতিয়াজ হোসেনের (৬৩) ১৩২ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দেয় মোহামেডানকে। তবে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৯৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। সপ্তম উইকেটে পাকিস্তানের ইয়াসিম মর্তুজা (৩৪) ও রাজিন সালেহ (২৪) ৫৯ রানের জুটি গড়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি। ব্রাদার্সের পক্ষে পাকিস্তানের সোহেল তানভীর, শাকের আহমেদ ও মোহাম্মদ রনি দুটি করে উইকেট নেন। এর আগে ইমরান নাজির (৪) ছাড়া প্রথম নয় ব্যাটসম্যানের প্রত্যেকে দুই অঙ্কের ঘরে পৌঁছানোয় ছোট,ছোট জুটি গড়ে লড়াইয়ের পুঁজি পায় ব্রাদার্স। সর্বোচ্চ ৬৯ রান আসে অধিনায়ক নাজিমউদ্দিনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন আফতাব আহমেদ। মোহামেডানের পক্ষে ইয়াসিম ৩ উইকেট নেন ৫৫ রানে। এটি ব্রাদার্সের চতুর্থ জয় আর মোহামেডানের চতুর্থ হার। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর মতো মোহামেডানের শিরোপা জয়ের স্বপ্নও এখন অনেকটাই ফিকে। ওল্ড ডিওএইচএস-শেখ জামাল বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৫ রান করে ওল্ড ডিওএইচএস। জবাবে ৪৮ ওভার ৩ বলে ১৭০ রান করে অলআউট হয়ে যায় শেখ জামাল। লক্ষ্য তাড়া করতে নেমে ছয় জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করলেও তাদের কেউই তেমন বড় ইনিংস খেলতে না পারায় জিততে পারেনি শেখ জামাল। সর্বোচ্চ ৩৭ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। পাকিস্তানের জালাত খান ৩০ রানে ৪ উইকেট নিয়ে ওল্ড ডিওএইচএসের সেরা বোলার। এর আগে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ২৬ রান করলেও ৩১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওল্ড ডিওএইচএস। ষষ্ঠ উইকেটে পাকিস্তানের আদনান রাজার (২৫) সঙ্গে ৫০ ও সপ্তম উইকেটে নুরুল হাসানের (৫০) সঙ্গে ১০৯ রানের জুটি গড়ে দলকে দুশ রানের কাছাকাছি নিয়ে যান ফয়সাল হোসেন। ৭৪ রানে অপরাজিত ফয়সালের ১০৮ বলের ইনিংসটি ৩টি চার ও একটি ছক্কায় সাজানো। ৩২ রানে ৫ উইকেট নিয়ে ভারতের ধ্র“ব সিং শেখ জামালের সেরা বোলার। এটি ওল্ড ডিওইচএসের নবম জয় আর শেখ জামালের চতুর্থ হার। ১৮ পয়েন্ট নিয়ে ওল্ড ডিওইচএসই এখন লিগের শীর্ষে। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই ভিক্টোরিয়ার অবস্থান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০২ঘ.