২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল তরুণ ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ: বেভান

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) এ দেশের তরুণ ক্রিকেটারদের জন্য একটা বড় মঞ্চ বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল বেভান । চট্টগ্রাম কিংসের ব্যাটিং কোচ হিসেবে তিনি এখন ঢাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) এ দেশের তরুণ ক্রিকেটারদের জন্য একটা বড় মঞ্চ বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল বেভান । চট্টগ্রাম কিংসের ব্যাটিং কোচ হিসেবে তিনি এখন ঢাকায়। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, “টুর্নামেন্ট থেকে আমি বেশি কিছু প্রত্যাশা করছি না। তবে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য এটা একটা বড় মঞ্চ। তাদের সহায়তা করাই আমার লক্ষ্য।” “আশা করি আগামী তিন সপ্তাহ রোমাঞ্চকর ক্রিকেট দেখবো,” যোগ করেন তিনি। টি-টোয়েন্টির ব্যাটিং দর্শন সম্পর্কে তিনি বলেন, “টি-টোয়েন্টি সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্রিকেট। ওয়ানডে বা টেস্টের চেয়ে এখানে ব্যাটসম্যানকে রানের জন্য অনেক ঝুঁকি নিতে হয়, অনেক দ্রুত রান তুলতে হয়।” “তবে রান করার জন্য যে সব বলেই চার-ছয় মারতে হবে তা নয়। ব্যাটসম্যানদের রান করার সুযোগ তৈরি করে নিতে হবে। সব বল কাজে লাগানোর কথা ভাবতে হবে,” যোগ করেন তিনি। ২০০৪ সালে ওয়ানডে থেকে অবসর নেয়ার পর বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তেমন খোঁজ রাখেননি বেভান। এ প্রসঙ্গে সাবেক ওয়ানডে বিশেষজ্ঞ ব্যাটসম্যান বলেন, “উপমহাদেশে ক্রিকেট খুব জনপ্রিয়। এখানে অনেক মানুষ ক্রিকেট নিয়ে আগ্রহী। তাই ক্রিকেটে বাংলাদেশের ভালো না করার কোনো কারণ নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৪ঘ.