ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরে দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেট লিগের চূড়ান্ত খেলায় শনিবার খুলনা জেলা দল ৩৯ রানে ঢাকা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
জামালপুর স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা ২৯ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে ১২৮ রান করে। জবাবে ৩০ ওভারে ৯ উইকেটে ৮৯ রান তুলতে সক্ষম হয় ঢাকা জেলা।
খুলনার শুকতারা ৫৩ বলে সর্বোচ্চ ৩১ রান করেন। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
সিরিজ সেরা হন ঢাকা জেলা দলের লতা মন্ডল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২১৩৮ ঘ.
bdnews24