ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১২ এর নিলামে মোট ২৫ জন খেলোয়াড় বিক্রি হয়েছেন। নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছেন রবীন্দ্র জাদেজা। এছাড়া দশ লাখ বা তার উপরে দাম উঠেছে মাহেলা জয়াবর্ধনে ও বিনয় কুমারের। আইপিএলে অংশ না নিতে মনঃস্থির করা পুনে ওয়ারিয়র্স নিলামে অংশ নেয়নি।
অবিক্রিত থেকে গেছেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ও নিলামে অংশ নেয়া বাংলাদেশের একমাত্র খেলোয়াড় তামিম ইকবাল।
রবীন্দ্র জাদেজাকে দলে টানতে চেন্নাই সুপার কিংস ও ডেকান চার্জাস উভয় দলই বিসিসিআইয়ের বেঁধে দেয়া সর্বোচ্চ ২০ লাখ ডলার খরচ করতে চাইলে পরে টাইব্রেকারে জাদেজাকে পায় চেন্নাই।
আইপিএলে পাকিস্তানের ক্রিকেটাররা ব্রাত্য হলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়া পাকিস্তানের অলরাউন্ডার আজহার মেহমুদকে দুই লাখ ডলারে দলে টেনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৩৫ ঘ.
bdnews24