২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে ঢাকা গ্লাডিয়েটর্সের অনুশীলন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে ঢাকা গ্লাডিয়েটর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে ঢাকা গ্লাডিয়েটর্স। যদিও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়ায় খেলোয়াড়দের বিপিএলের জন্য না ছাড়ার হুমকি দিয়েছে ক্লাবগুলো। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা গ্লাডিয়েটর্স জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন শুরু করবে তারা। ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল (শুক্রবার) থেকে প্রধান কোচ ইয়ান পন্টের তত্ত্বাবধানে অনুশীলন করবে ঢাকা গ্লাডিয়েটর্স। বাংলাদেশি ও বিদেশি সব খেলোয়াড়ের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে। তারা সবাই অনুশীলনে আসবেন।” ১১ ফেব্র“য়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে মাঠে নামবে ঢাকা গ্ল¬্যাডিয়েটর্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা রয়্যাল বেঙ্গলস। এদিকে অস্ট্রেলিয়ার লেগস্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের বদলে পাকিস্তানের আজহার মেহমুদকে দলে নিয়েছে ঢাকা গ্লাডিয়েটর্স। নিলামে ৫০ হাজার ডলারে ম্যাকগিলকে কিনেছিলো তারা। কিন্তু ব্যক্তিগত কারণে বিপিএলের প্রথম আসরে খেলতে পারবেন না ম্যাকগিল। তাই তার জায়গায় নিলামে অবিক্রিত আজহার মেহমুদকে ১ লাখ ডলারে নিয়েছে গ্ল¬্যাডিয়েটর্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২৭ঘ.