২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেই ভবিষ্যত পরিকল্পনার কথা জানাবেন আমির

স্পট ফিক্সিং’-এ জড়িত থাকার দায়ে তিন মাস কারাভোগের পর বুধবার ছাড়া পাওয়া মোহাম্মদ আমিরের ফেব্র“য়ারির শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফেরার কথা। তার ভাই মোহাম্মদ ইজাজ জানিয়েছেন, দেশে ফিরেই আমির তার ভবিষ্যত পরিকল্পনার কথা সবাইকে জানাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘স্পট ফিক্সিং’-এ জড়িত থাকার দায়ে তিন মাস কারাভোগের পর বুধবার ছাড়া পাওয়া মোহাম্মদ আমিরের ফেব্র“য়ারির শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফেরার কথা। তার ভাই মোহাম্মদ ইজাজ জানিয়েছেন, দেশে ফিরেই আমির তার ভবিষ্যত পরিকল্পনার কথা সবাইকে জানাবেন। ২০১০ সালের অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত নভেম্বরে লন্ডনের একটি আদালত ১৯ বছর বয়সী আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেয়। তবে তিন মাস কারাভোগ করেই মুক্তি পেলেন এই বাঁহাতি পেসার। ইজাজ বলেন, “আগামী দু/তিন সপ্তাহের মধ্যে সে বাড়িতে ফিরবে। আমি গতকাল (বুধবার) তার সঙ্গে কথা বলেছি। সে খুবই খুশি আর পরিবারের সবাইকে তার জন্য দোয়া করতে বলেছে।” “বাড়িতে ফেরার পরই সে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবে। যদিও আমি জানি না, পাঁচ বছরের নিষেধাজ্ঞার কারণে সে কবে আবার পাকিস্তানের হয়ে খেলতে পারবে,” যোগ করেন তিনি। আমিরের সঙ্গে কারাদণ্ড পাওয়া অন্য দুই ক্রিকেটার হলেন ওই ম্যাচে পাকিস্তানের অধিনায়কত্ব করা সালমান বাট ও ডানহাতি পেসার মোহাম্মদ আসিফ। বাট আড়াই বছর ও আসিফ এক বছরের কারাদণ্ডাদেশ পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০২ঘ.