২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে আশার আলো

২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ভারত-পাকিস্তান ক্রিকেট-লড়াই বন্ধ। তবে আকর্ষণীয় লড়াইটির জন্য আর বেশি দিন হয়তো অপেক্ষায় থাকতে হবে না ক্রিকেট-ভক্তদের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এন শ্রীনিবাসন দু দেশের সিরিজের ব্যাপারে আগ্রহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ভারত-পাকিস্তান ক্রিকেট-লড়াই বন্ধ। তবে আকর্ষণীয় লড়াইটির জন্য আর বেশি দিন হয়তো অপেক্ষায় থাকতে হবে না ক্রিকেট-ভক্তদের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এন শ্রীনিবাসন দু দেশের সিরিজের ব্যাপারে আগ্রহী। পাকিস্তানের দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে আশরাফ বলেন, “আকর্ষণীয় এই সিরিজের বিষয়ে আলোচনার জন্য আমরা একটি সভা করেছি। সভাটি ইতিবাচক হয়েছে এবং বিসিসিআই সভাপতি এই সিরিজ নিয়ে আগ্রহও প্রকাশ করেছেন। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে ভারত সরকারের অনুমতি প্রয়োজন বিসিসিআইয়ের।” দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা চলার সময় দ্বি-পাক্ষিক আলোচনায় বসেছিলেন আশরাফ ও শ্রীনিবাসন। পিসিবির এক কর্মকর্তা জানান, “দীর্ঘ দিন পর দুই দেশের ক্রিকেট প্রধান সভায় বসেছেন বলেই হয়তো এই সভা ইতিবাচক হয়েছে। এমনিতে মনে হতে পারে আমাদের আলোচনা ফলপ্রসু হয়নি। কিন্তু এই সিরিজের সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি। আশা করি ভারত সরকারও খুব শিগগিরি এ ব্যাপারে সবুজ সংকেত দেবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২০ঘ.