২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাভোর বদলে চেন্নাইয়ে কুলাসেকারা

আহত অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর বিকল্প হিসেবে মঙ্গলবার থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে নুয়ান কুলাসেকারাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আহত অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর বিকল্প হিসেবে মঙ্গলবার থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে নুয়ান কুলাসেকারাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। শ্রীলঙ্কার বিপক্ষে রোববারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন উরুতে চোট পাওয়া এই অলরাউন্ডার। চেন্নাইয়ের আরেক খেলোয়াড় অনিরুদ্ধ শ্রীকান্ত গত সপ্তাহে ঘরোয়া ক্রিকেট ম্যাচে খেলার সময় চোট পান। অন্তত ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। তার বদলে খেলবেন বাঁহাতি স্পিনার সাদাব জাকাতি। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইপিএলে চেন্নাইয়ের হয়েই খেলেছিলেন তিনি। রোববার সিডনি সিক্সারসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। শ্রীলঙ্কার উভা নেক্সটের উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা আঙ্গুলের চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন নি। তার বদলে দলে এসেছেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আসহান প্রিয়াঞ্জনা। কব্জির চোটের কারণে ইয়র্কশায়ারের জনি বেয়ারস্টোর খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগে। ১৮ বছর বয়সী উইকেটরক্ষক ও বাঁহাতি ব্যাটসম্যান এড উইলসন তার বদলে দলের এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৫৫ ঘ.